বাড়িবাংলাদেশরিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি...

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

জাতীয় ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সম্প্রতি ধানমন্ডিতে অবস্থিত সাবেক ক্ষমতাসীন দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটকের পর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

আটক হওয়া ব্যক্তিরা সবাই ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের পদধারী নেতা বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন অন্তর এবং উপদপ্তর সম্পাদক জুবায়ের। গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর থেকেই তারা রাজধানীতে আত্মগোপনে থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আটকের পর বিএনপি নেতাকর্মীরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদের একটি পর্যায়ে আটককৃতদের একজন স্বীকার করেন যে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বাসায় হামলার পরিকল্পনা ছিল তাদের। ওই হামলার উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে ভিডিওতে প্রকাশ পায়। এ সময় নিজেদের আসল পরিচয় গোপন করার জন্য ঢাকা দক্ষিণ মহানগর যুবদল নেতা নয়নের নাম ব্যবহার করার চেষ্টা করেন তারা।

তবে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের কঠোর জেরার মুখে শেষ পর্যন্ত তারা নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করতে বাধ্য হন। খোঁজ নিয়ে জানা গেছে, আটকদের মধ্যে প্রান্ত সিদ্দিক জিগাতলা এলাকায় এবং জুবায়ের পূর্ব রাজাবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। অন্য নেতা আল আমিন অন্তরও ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন। ঠিক কী উদ্দেশ্যে এবং কার ইন্ধনে তারা ওই এলাকায় জড়ো হয়েছিলেন কিংবা তাদের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments