বাড়িবাংলাদেশতিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

শিক্ষা ডেস্ক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারের নির্বাহী আদেশ দ্রুত কার্যকরের জোরালো দাবি জানানো হয়েছে। এই দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত নিয়োগপ্রত্যাশী শিক্ষকেরা। প্রথম থেকে দ্বাদশ এনটিআরসিএ নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন।

প্রেস ক্লাবের ভেতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা তাদের সুনির্দিষ্ট তিন দফা দাবি তুলে ধরেন। তাদের প্রধান এবং অন্যতম দাবি হলো, গত ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এছাড়া গত ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভায় প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের যে সুপারিশ করা হয়েছিল, সেটিও অবিলম্বে কার্যকর করার দাবি জানান তারা।

আন্দোলনরত শিক্ষকেরা ক্ষোভ প্রকাশ করে জানান যে, দীর্ঘ সময় ধরে তারা শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসলেও এখনো কোনো কার্যকর সমাধান পাননি। বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনো পরিবর্তন না আসায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে তারা অবিলম্বে সরকারের শীর্ষপর্যায়ে কথা বলে নিজেদের বঞ্চনা ও দীর্ঘদিনের সমস্যার কথা সরাসরি তুলে ধরতে চান।

সমাবেশ থেকে সরকারের দায়িত্বশীল মহলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, তাদের এই দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক এবং তা দীর্ঘদিনের বঞ্চনা দূর করার একমাত্র পথ। তাই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে সংকট নিরসন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments