বাড়িবিশ্বআইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন—এ নিয়ে ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু

আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন—এ নিয়ে ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার জেরে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গভীর মানসিক চাপের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর একসময়ের ঘনিষ্ঠ এক সহযোগী। ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারেন—এই আশঙ্কায় নেতানিয়াহু চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। সম্প্রতি স্থানীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই কর্মকর্তা দাবি করেন যে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের এই সম্ভাবনা নেতানিয়াহুকে মানসিকভাবে অস্থির করে তুলেছে।

ইসরায়েলের সাবেক এই মুখপাত্র ও জনসংযোগ কৌশলী আরও জানান যে নেতানিয়াহুর কার্যালয়ে দীর্ঘদিন কাজ করার সুবাদে তিনি সেখানকার অভ্যন্তরীণ পরিবেশ খুব কাছ থেকে দেখেছেন। রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হলেই প্রধানমন্ত্রীর স্ত্রী সারা এবং পুত্র ইয়ার ভীষণ আতঙ্কিত হয়ে ঘন ঘন জরুরি ফোন করতেন বলে তিনি উল্লেখ করেন। ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতা হারানোর বিন্দুমাত্র সম্ভাবনা দেখা দিলেই এই পরিবারটির মধ্যে অস্বাভাবিক আচরণ শুরু হয়ে যায় বলে তিনি মন্তব্য করেন।

ক্ষমতা হারালে নেতানিয়াহু ও তাঁর পরিবারের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্বনেতাদের কাছ থেকে প্রোটোকল ও বিশেষ সম্মান পাওয়ার যে অভ্যাস নেতানিয়াহুর রয়েছে, বিরোধী দলে গেলে তা আর থাকবে না। এমনকি রাষ্ট্রীয় উড়োজাহাজ বা বিশেষ গাড়িবহরের সুবিধা হারিয়ে তারা মারাত্মক ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়বেন বলে ওই সাবেক উপদেষ্টা মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হলে নেতানিয়াহুকে তাঁর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলার মুখোমুখি হতে গিয়ে বড় ধরনের আইনি জটিলতার মুখে পড়তে হবে। বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে তিনি আদালতে উপস্থিতির ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা পেয়ে থাকলেও বিরোধী দলে গেলে সেই ছাড় পাওয়ার কোনো সুযোগ থাকবে না। বিচারকদের কঠোর নির্দেশনার কারণে তাঁকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে এবং দীর্ঘ সময় বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments