বাড়িবিনোদনঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবি

বিনোদন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী শিল্পীদের একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ১৮ নভেম্বর দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টার থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ছাত্র আন্দোলন কেন্দ্র করে একাধিক মামলা রয়েছে বলে আইন প্রয়োগকারী সংস্থা সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. ইলিয়াস কবির জানান, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে মধ্যরাতে ওই বাসা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁর বিরুদ্ধে পরবর্তী কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত বছর জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এই বিতর্কিত গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই সময়ের রাজনৈতিক সহিংসতা ও আন্দোলন দমনের বিরোধিতাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে রাজধানী ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

শিক্ষাজীবনে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এই অভিনেত্রী এবং পরবর্তীতে যুবলীগের কার্যক্রমেও যুক্ত হন। এছাড়া ২০১৯ সাল থেকে তিনি ক্ষমতাসীন দলের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয়ের সুবাদে তিনি অতীতে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেতে জোরালো চেষ্টা চালিয়েছিলেন।

তিনি ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসন এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দলের টিকিট পাননি। এমনকি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্যও তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক তৎপরতা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পর এবার আইনি জটিলতায় পড়লেন এই অভিনেত্রী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments