বাড়িবাংলাদেশপাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপি এমপির

পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপি এমপির

জাতীয় ডেস্ক: দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক সংকটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি জাতীয় সংসদে দাঁড়িয়ে তাঁর এই ঐতিহাসিক অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে শিক্ষাক্রম ও পাঠ্যসূচিতে তা অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা।

নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারী টিপু জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ বিধির আওতায় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি নোটিশ উপস্থাপন করেন। এই সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং বিষয়টি নিয়ে সংসদীয় অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

আলোচনা চলাকালে সংসদ সদস্য উল্লেখ করেন যে, দেশে স্বৈরাচারী শাসন হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে নব্বইয়ের দশকসহ বিভিন্ন সময়ে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম এবং ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে তাঁর নেতৃত্ব ও দূরদর্শিতা দেশের রাজনৈতিক ইতিহাসে মাইলফলক হয়ে রয়েছে।

বক্তব্যে আরও বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে দীর্ঘ সময় কারাবাস ও নানা নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে, তবুও তিনি গণতান্ত্রিক আদর্শ থেকে পিছু হটেনি। অতীতে বারবার ইতিহাস বিকৃতির অপচেষ্টা চালানো হয়েছে দাবি করে বক্তারা বলেন, সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং প্রকৃত অবদানকে সম্মান জানাতে পাঠ্যপুস্তকে এই অধ্যায়গুলো যুক্ত করা এখন সময়ের দাবি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments