বাড়িরাজনীতিটাঙ্গাইলে সড়কে চাঁদাবাজির নির্দেশদাতা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ

টাঙ্গাইলে সড়কে চাঁদাবাজির নির্দেশদাতা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ

রাজনীতি ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে চলন্ত ট্রাক থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সংশ্লিষ্টতার সত্যতা নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিএনপির অভিযুক্ত দুই নেতাকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে এই কঠোর সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হয়।

অভিযুক্ত দুই নেতা হলেন মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং গোড়াই-হাঁটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া। এছাড়া অপর বহিষ্কৃত নেতা হলেন আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক এবং একই ট্রাক মালিক সমিতির সহসভাপতি কবির সিকদার। মূলত তাদের সরাসরি নির্দেশেই মহাসড়কে এই অবৈধ চাঁদাবাজির কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, কিছুদিন আগে হাঁটুভাঙ্গা সেতুর উত্তর পাশে প্রকাশ্যে চেয়ার পেতে বসে ট্রাক থামানো হয় এবং প্রতিটি বাহন থেকে এক শ টাকা করে চাঁদা আদায় করা হয়। সোহেল ও ইউসুফ নামের দুই ব্যক্তি এই অর্থ আদাজ করলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ওই সময় অভিযুক্ত ব্যক্তিরা সংবাদমাধ্যমকে সাফ জানান যে লাল মিয়া ও কবির সিকদারের নির্দেশেই তারা এই টাকা তুলছেন।

এই অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ঘটনার পর সরকারের উচ্চ পর্যায় থেকে স্থানীয় বিএনপি নেতৃত্বকে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে বলা হয়। এরপর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন এবং অভিযুক্ত দুই নেতাকে দল থেকে বহিষ্কারের নির্দেশ প্রদান করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments