বাড়িবাংলাদেশওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

অপরাধ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে ও বসুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুর রহমান টিপু এবং তার ছেলে ও পৌর নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব। ঘটনার সময় বসুরহাট পৌরসভার হাসপাতাল গেট এলাকার নিজেদের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবীবুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা শিহাবুর রহমান শিহাব কোম্পানীগঞ্জ এলাকায় কয়েকটি ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালিয়েছিলেন। তার বাবা শামছুর রহমান টিপু এসব কার্যক্রমে অর্থায়ন ও নানামুখী পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments